ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয় জনগণের স্বার্থই সবচেয়ে বড়: প্রধানমন্ত্রী

ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয় জনগণের স্বার্থই সবচেয়ে বড়: প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয় জনগণের স্বার্থই সবচেয়ে বড়। এটাই বিএনপির রাজনীতি। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজার প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ শুরু হতে যাচ্ছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২৪ এর গণ অভ্যুত্থান পর্যন্ত যারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ হয়েছেন আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যেসব পরিবার মিথ্যা মামলার শিকার হয়েছেন তাদেরকেও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

তিনি আরও বলেন, মিথ্যা মামলা কিংবা তথাকথিত ‘আয়না ঘর’—কোনো কিছুই মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারেনি। যাদের সাহসিকতায় দেশে গণতন্ত্র ফিরে এসেছে, অধিবেশনের শুরুতেই তিনি দেশের স্বাধীনতাকামী বীর ছাত্র-জনতাকে অভিনন্দন জানান।

এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই শুভ মুহূর্ত দেখে যেতে পারেননি।” মরহুমা খালেদা জিয়াকে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন