তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে ইরান: মাসুদ পেজেশকিয়ান

তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে ইরান: মাসুদ পেজেশকিয়ান

ফন্ট সাইজ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে তিনটি শর্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো সমাধানে অবশ্যই ইরানের অধিকার স্বীকার করতে হবে এবং ভবিষ্যতে দেশটির ওপর আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে। এ খবর দিয়েছে আল জাজিরা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ হলেই কেবল এই যুদ্ধের অবসান সম্ভব। এই যুদ্ধ জায়নিস্ট শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্র শুরু করেছে। সুতরাং এটি শেষ করার একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার বিষয়ে শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি।
ইরানের প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, এসব শর্ত পূরণ হলেই কেবল তেহরান সংঘাতের সমাধান নিয়ে আলোচনায় যেতে প্রস্তুত হবে।

Andalib

২ মাস আগে

সাবাস !!!
এই হলো বাপের বেটার মতো কথা।‌

মন্তব্য করুন