আখাউড়ায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার

আখাউড়ায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। বুধবার এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ। তিনি বলেন, পবিত্র মাহে রমাদান মুসলিম উম্মাহর জন্য তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। এ মাসে আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও মানবতার শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার চর্চা জোরদার করতে হবে। তিনি রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, রমাদান কেবল সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মসংযম, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করারও মাস। সমাজে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠায় রমাদানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম,আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু,আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটন, এনসিপি জেলা সদস্য আসিফ নেওয়াজ, শিবির সভাপতি শেখ আসিফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সানাউল্লাহ প্রমুখ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন