বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ফন্ট সাইজ:

ইসলামী আদর্শভিত্তিক ছাত্র আন্দোলনের ধারায় গঠিত সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ৭৫তম বছরে পা দিয়েছে। আজ বৃহস্পতিবার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শে অনুপ্রাণিত এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রসমাজকে ঈমান ইলম, আদব ও আমলের সমন্বয়ে গড়ে তুলতে কাজ করছে ছাত্র হিযবুল্লাহ। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সংগঠনটি বিভিন্ন রকম দীনি খেদমত করে বলে দাবি করেছে সংগঠনটি৷
১৯৪৩ সালে পীর শাহ্ সূফি নেছারুদ্দীন আহমেদ (রহ.) ছারছীনা শরীফে ‘আঞ্জুমানে আল ইসলাহ’ নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন৷ পরবর্তীতে ১৯৫১ সালের ১১ই মার্চ পীর নেছারুদ্দীন আহমাদ (রহ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রদের সাধারণ সম্মেলনে এ সংগঠনটি জমিয়তে তোলাবায়ে হিযবুল্লাহ নামে আত্মপ্রকাশ করে। তখন তিনি সংগঠনটির পৃষ্ঠপোষক ছিলেন। এই ওলীর ইন্তেকালের পর তার উত্তরসূরি পীর আবু জাফর মুহাম্মদ সালেহ (রহ.) এ সংগঠনের হাল ধরেন। পরবর্তী সময়ে ১৯৮৭ সালে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ নামে সংগঠনের কার্যক্রম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত লাভ করে। ছাত্র হিযবুল্লাহ’র লক্ষ্য ও উদ্দেশ্য হলো- সৃষ্টিকুলের মুক্তির দূত রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর আদর্শে সিদ্দিকীন, শোহাদা, সালেহীনের অনুসৃত পথে ব্যক্তি, সমাজ ও দেশ গঠনের মাধ্যমে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন৷

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন