পিছিয়ে যাচ্ছে নারী বিপিএলের ড্রাফট ভেন্যুর তালিকায় বগুড়া

পিছিয়ে যাচ্ছে নারী বিপিএলের ড্রাফট ভেন্যুর তালিকায় বগুড়া

ফন্ট সাইজ:

দেশের ক্রিকেটে প্রথমবারের মতো হতে যাওয়া নারী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘নারী বিপিএল’-এর প্লেয়ার্স ড্রাফট নির্ধারিত সময়ে হচ্ছে না। আগামী ১৪ই মার্চ ড্রাফট হবার কথা থাকলেও তা দুই দিন পিছিয়ে গেছে। নতুন দিনক্ষণ অনুযায়ী প্লেয়ার্স ড্রাফট ১৬ই মার্চ হবার সম্ভাবনা রয়েছে। ড্রাফট পেছালেও টুর্নামেন্ট শুরুর সময় অপরিবর্তিত থাকছে। আগামী ৪ঠা এপ্রিল থেকে শুরু হয়ে ১৪ই এপ্রিল পর্যন্ত হবে নারী বিপিএলের প্রথম আসর। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নতুন করে আরেকটি ভেন্যু যোগ হয়েছে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের শহীদ ফ্লাট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত উত্তরবঙ্গের এই ক্রিকেট ভেন্যুতে হবে। নারী বিপিএলের প্রথম আসরের জন্য এখন পর্যন্ত দুটি ফ্র্যাঞ্চাইজি দলের নাম চূড়ান্ত হয়েছে। তারা হচ্ছে-রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। এর মাধ্যমে পুরুষ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নস রাজশাহী নারীদের বিপিএলে নাম লেখালো। এছাড়া ফ্র্যাঞ্চাইজি মালিকানায় আগ্রহ দেখিয়েছে রংপুর রাইডার্স ও আবুধাবি টি-টেনের দল বাংলা টাইগার্স। টুর্নামেন্টের ড্রাফট হওয়ার আগে কোচিং প্যানেল গোছানোর কাজ সেরে নিয়েছে চিটাগং পাইরেটস। জাতীয় নারী দলের দুই কোচ হুমায়ন কবির শাহিন ও রবিউল ইসলাম থাকছেন দলটির কোচিং স্টাফে। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক একজন অধিনায়ক।
এবারের আসরে আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন জাতীয় দলের তিন তারকা। তারা হলেন-নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। এই তিন ক্রিকেটারই তিনটি দলের নেতৃত্ব দেবেন। আইকন ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। আর টুর্নামেন্টের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন