বুধবার হরমুজ প্রণালীর জলসীমায় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে বলে দাবি করেছে আইআরসিজি। এক বিবৃতিতে তারা জানায়, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নায়েরের ওপর গুলি চালানো হয়, কারণ জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করে অবৈধভাবে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী এক্সপ্রেস রোম নামের একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান। জাহাজটিতে ক্ষেপণাস্ত্র বা প্রজেকটাইল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, আজকের আগে উভয় জাহাজই হরমুজ প্রণালী এলাকায় অবস্থান করছিল।
সূত্র: সিএনএন।
হরমুজ প্রণালীতে থাই পতাকাবাহী ট্যাংকারে হামলা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১১ মার্চ (বুধবার), ২০২৬, ৯ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
