সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পল্টন থানা পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
বিষয়টি নিয়ে ডিএমপি’র মতিঝিল জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। নিষিদ্ধঘোষিত সেই কার্যক্রমের অপরাধেই তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন