প্রধানমন্ত্রীকে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নের দায়িত্ব দিয়েছেন এমপিরা

প্রধানমন্ত্রীকে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নের দায়িত্ব দিয়েছেন এমপিরা

ফন্ট সাইজ:

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর অর্পন করেছেন সরকার দলীয় সাংসদরা। বুধবার জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় সাংসদরা এই দায়িত্ব অপর্ণ করেছেন বলে জানিয়েছেন সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি। বেলা সোয়া ১১টায় সংসদীয় দলের সভা হয়। এই সভায় সভাপতিত্বে করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে। আমরা সংসদীয় দল সিদ্ধান্ত দিয়েছি, মাননীয় সংসদ নেতা স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনয়ন নির্ধারিত করবেন। এই পদে কে হবেন তা আগামীকালকে আপনারা জানতে পারবেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। সেদিন বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন তিনি।

৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন