জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক শেষে এলডি হলে সংবাদ সম্মেলনে এ কথা জানান চিফ হুইপ নূরুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে।
নূরুল ইসলাম বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল জানতে পারব।’
তিনি জানান, আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করতে কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যার নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।
চিফ হুইপ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকাল সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য আগামীকালের বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।
সংবাদ সম্মেলনে সরকারি দলের ছয় হুইপ উপস্থিত ছিলেন।
স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান: চিফ হুইপ
অনলাইন
৩ মাস আগে
১১ মার্চ (বুধবার), ২০২৬, ৩ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Andalib
২ মাস আগেবিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগে আমরা আবার হাসিনা স্টাইল দেখতে পারছি। আওয়ামী আমলে আমরা দেখতাম দলের সব নেতা এমপিরা হাসিনার উপর সব দায়িত্ব দিয়ে দিতো আর আমরা একদিন আগেও জানতাম না কে হচ্ছে দেশের রাষ্ট্রপতি। আমাদের আর কোন উন্নতি হলো না !