বাস্তব ভিত্তিক অভিযোগ পেলে ব্যবস্থা নিবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর

বাস্তব ভিত্তিক অভিযোগ পেলে ব্যবস্থা নিবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর

ফন্ট সাইজ:

ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে যদি প্রসিকিউশন কিংবা সংশ্লিষ্ট কারোর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আসে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া। এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি বলেন, ‘গতকাল আমরা একটি ব্রিফিং করেছি। আমাদের সামনে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে বা অভিযোগ এসেছে। যে অভিযোগটাকে আমরা হালকাভাবে দেখছি না। একই সঙ্গে এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেটার বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্যে আমার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। 

তিনি আরও বলেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন সেই বিষয়টির তথ্য উদ্ঘাটন করবো। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ (বাস্তবতার ভিত্তিতে) কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন