আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই

আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই

ফন্ট সাইজ:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার আসামিপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দু’টি মামলাতেই তিনি জামিন পেলেন। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।

এর আগে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

হাবিব

৩ মাস আগে

.....একের পর স্বৈরাচারের দোসরা ছাড়া পেয়ে যাচ্ছে। এগুলো ভারতের সাথে বৃহৎ চু্ক্তির অংশ নয়তো?!

মন্তব্য করুন