৫০ বছরের মধ্যে আমেরিকা তার প্রথম নতুন তেল শোধনাগার পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা করেছেন যে, এই অর্জন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিনিয়োগের মাধ্যমে এসেছে।
ট্রাম্প বলেছেন, "আমি গর্বের সাথে ঘোষণা করছি যে আমেরিকা টেক্সাসের ব্রাউনসভিলে ৫০ বছরের মধ্যে প্রথম নতুন মার্কিন তেল শোধনাগার খুলছে"। মঙ্গলবার ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্টে ট্রাম্প বলেছেন,, এই
রিফাইনারিটি ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি। তবে, এই বিনিয়োগের অর্থ এই চুক্তির অংশ কিনা তা স্পষ্ট করা হয়নি।
তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা উৎপাদনকে গুরুত্ব দিয়ে জ্বালানি আধিপত্যের নীতি অনুসরণ করার সময় ট্রাম্প প্রশাসনের এই ঘোষণাটি এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আবহে এই শোধনাগার তৈরির ঘোষণা করা হয়েছে।
ভারতে আমেরিকার অংশীদারদের এবং তাদের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি, রিলায়েন্সকে এই অসাধারণ বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “এটি ৩০০ বিলিয়ন ডলারের একটি ঐতিহাসিক চুক্তি। মার্কিন ইতিহাসের সবচেয়ে বড়, আমেরিকান শ্রমিক, জ্বালানি এবং দক্ষিণ টেক্সাসের মহান জনগণের জন্য একটি বিশাল জয়।
ট্রাম্পের মতে ব্রাউনসভিল বন্দরে এই নতুন শোধনাগার মার্কিন বাজারকে জ্বালানি দেবে, তাদের জাতীয় নিরাপত্তা জোরদার করবে, এবং আমেরিকার জ্বালানি উৎপাদন বৃদ্ধি করবে।
রিপাবলিকান নেতা আরও বলেছেন, নতুন শোধনাগার স্থাপন “আমেরিকা ফার্স্ট এজেন্ডা”-এর কারণে পারমিট সহজতর এবং কর সহজতর হওয়ায় সম্ভব হয়েছে। সেইসঙ্গে “বিলিয়ন ডলারের চুক্তি আমেরিকায় ফিরে আসছে।
ট্রাম্প জানিয়েছেন, এটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার শোধনাগার হবে। এটি বিশ্বব্যাপী রপ্তানিকে শক্তিশালী করবে এবং হাজার হাজার দীর্ঘস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
