ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন- প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা চালু হয়ে গেছে। খাল কাটা কর্মসূচিও ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। আগামী ১৬ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। গতকাল বিকালে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন- ৭১ থেকে বাহাত্তরের পরে দেশে চাল আমদানি করা হতো খাল খননের পরে ৮১ থেকে ৮২ সালে খাল খননের ফলে বিদেশে চাল রপ্তানি করা হয়েছে। খাদ্য দ্বিগুণ উৎপাদন হয়েছে। এই কর্মসূচি আবার চালু হয়েছে আল্লাহর রহমতে। গণতান্ত্রিক সরকার যেটা বলে সেটা করে এবং করবে ইনশাআল্লাহ। এ সময় তিনি আরও বলেন-ঢাকা-২ আসনে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, না মাদক থাকবে না। এ সময় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এম এ সৈকত, ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান অমি ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক প্রমুখ।
প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে: আমানউল্লাহ আমান
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
১১ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
