কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের উত্তর সর্দারপাড়া শিরডেবা জামে মসজিদের ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরী। স্থানীয়রা জানান, সোহেল দীর্ঘদিন ধরে গরিব ও খেটে খাওয়া মানুষের পাশে রয়েছেন। এছাড়া এলাকায় দরিদ্রদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছেন। এছাড়া এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে তার অবদান রয়েছে। উদ্বোধনের সময় স্থানীয়রা বলেন, তিনি শুধু একটি মসজিদ নির্মাণ করেননি, পুরো এলাকার মানুষের আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করছেন। নতুন এই ২৩০০ স্কয়ার ফিটের ভবনের মাধ্যমে এলাকার মুসল্লিরা আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ইবাদত-বন্দেগি করতে পারবেন।
উখিয়ায় সমাজসেবায় অবদান রাখছেন সোহেল
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১১ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
