বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। গত সোমবার নরসিংদী জেলা বিএনপি’র উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার ও দেয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ড. আবদুল মঈন খান বলেন, দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। তিনি আরও বলেন, এই আন্দোলনে নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে ছাত্র- জনতার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া এবং সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তিসহ জনগণের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করবে বিএনপি’র সরকার। বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশকে এগিয়ে নেয়া হবে এবং জনগণের কল্যাণে কাজ করা হবে। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন- নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। দলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাত নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি’র এমপিদের প্রথম সভায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন কারও কারণে দলের কোনো ক্ষতি যেন না হয়। আগামী দিনে আমাদের কোনো এমপি, মন্ত্রীর কারণে আমাদের দলের ক্ষতি বা অন্যায় অপরাধ দুর্নীতি অনিয়ম হইলে কোথাও কোনো স্থান দিবে না। আমাদের অন্যায় অপরাধের কারণে কোনো মাফ পাবেন না। দল থেকে বহিষ্কার করা হবে। ফৌজদারি অপরাধ হলে আইনের হাতে তুলে দেয়া হবে। তিনি আরও বলেন- নরসিংদীর ৫টি আসনেই আপনাদের ত্যাগ ও অনেক কষ্টের পর এমপি পেয়েছি। ছাত্র-জনতা আন্দোলনের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। পতনের পর আজকে নরসিংদী ইতিহাসের সবচেয়ে বড় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে আমরা ১৭ বছর পর এত সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি। যাদের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা ও স্মরণ করবো। আমরা যেন শহীদ আহত নির্যাতিত ভাইবোনদের ভুলে না যায়। বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের মাধ্যমে সারা বাংলাদেশের শহীদ আহত নির্যাতিত পরিবারের মধ্যে ব্যাপক সাহায্য সহযোগিতা করা হয়েছে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এ কাজ চলমান আছে, সবসময় এ কাজ চলমান থাকবে। আমাদের মানবিক উন্নত বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী ড্রিম হলি পার্ক এর ব্যবস্থাপক বাবু প্রবীর কুমার সাহা, আমানত শাহ লুঙ্গির মালিক হেলাল মিয়া, জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীন, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস ও সেক্রেটারি আসাদুজ্জামান পলাশ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি এম এ ভিপি জলিল, সহ-সভাপতি বিজি রশিদ নওশের, জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি এড.আব্দুল বাছেদ ভূঁইয়া, সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি ফাইজুর রহমান, সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, বাংলাদেশ ট্রাক-বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শাহজান মল্লিক, যুগ্ম সম্পাদক এম এন জামান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপি’র উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপি’র সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা বিএনপি’র সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতি, জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএনপি’র সদস্য মাহফুজুল ইসলাম, রায়পুরা পৌর বিএনপি’র সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারি সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাখায়াত হোসেন সরকার, জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সোহাগ, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা মহিলা দল সভাপতি এড. উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদ, রায়পুরা উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপি’র সদস্য ডা. মাহাবুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য জাপানি শহীদ, উপজেলা বিএনপি’র সদস্য আব্দুল মান্নান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি আক্তার হোসেন ও সেক্রেটারি ইয়াকুব আলী, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. কবির হোসেন, জেলা যুবদল কৃষি বিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন ভূঁইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আলকাছ মিয়া, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আমির হোসেন আমু, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারি শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা. শহিদুল ইসলাম ও সেক্রেটারি মো. বাদল মিয়া, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তারসহ বিএনপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের প্রায় তিন হাজার নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে: মঈন খান
নরসিংদী প্রতিনিধি
১১ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
