অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, ক্যাম্পে আশ্রয় নিলো ৬ রোহিঙ্গা

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এক পরিবারের ৬ জন রোহিঙ্গা। পরে তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এ এক আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিয়ানমারের মংডু টাউনশিপ থেকে দালালের মাধ্যমে ৭০ লাখ কিয়াট চুক্তিতে তারা বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত পেরিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ব্লক বি/৯ এ অবস্থান নেয়। বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা হলো-ফারুক আহমেদ (৪৫), সাতারা বেগম (৩৮), বিবি জান (১৮), মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)। জানা গেছে, তারা বর্তমানে ক্যাম্প-১৯ এর ব্লক বি/৯ এ বসবাসকারী বিবি আছিয়ার বসতঘরে আশ্রয় নিয়েছে। স্থানীয় সূত্র জানায়, দালাল চক্রের মাধ্যমে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। এতে ক্যাম্পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন