কেরানীগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী কালা জরিপের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে গতকাল সকালে কেরানীগঞ্জের কদমতলীতে ঢাকা জেলা দক্ষিণ ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির ক্রাইম অ্যান্ড অপস তরিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলো- মো. ফাহাদুল ইসলাম একলাছ (৩১), মো. মনির হাওলাদার (৪২)।
তরিকুল ইসলাম আরও জানান, গোপন সংবাদে হাসনাবাদ সুপার মার্কেটের দ্বিতীয়তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিদেশি পিস্তল একটি ৯ এমএম ক্যালিবার ও দুইটি ৬.৬৫ ক্যালিবার পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে সন্ত্রাসী কালা জরিপকে গ্রেপ্তার করা যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জাহিদুল ইসলাম খান ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন