পাবনার সাঁথিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বাসাবাড়ি থেকে অবৈধভাবে স্থাপন করা মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আলাউদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাসার ভেতরে স্থাপন করা মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে জ্বালানি বিক্রি ও বেশি দামে ডিজেল সরবরাহ করার দায়ে পাম্পের মালিক আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ওই বাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করা হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
পাবনায় ভোক্তার অভিযানে বাসাবাড়িতে মিললো মিনি পেট্রোল পাম্প
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
১১ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
