মেহেরপুরে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দীন কালুসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের বরাদ্দকৃত চাল বিতরণ নিয়ে বিএনপি’র দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে ৬ জন আহত হয়। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন