‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা

ফন্ট সাইজ:

আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা ‘দুর্বার’ চলচ্চিত্র নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। ঈদে মুক্তির লড়াই থেকে ছিটকে যেতে পারে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি। এবারের ঈদে বেশ কিছু সিনেমার প্রচারণা জোরেশোরে চললেও সুনসান নীরবতা বিরাজ করছে ‘দুর্বার’ ছবি নিয়ে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, প্রচারহীনতার মূল কারণ হলো মুক্তির অনিশ্চয়তা। অনেক নির্মাতাই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। যার মধ্যে এই সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সম্প্রতি পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পাদনার কাজ চলার কথা বললেও সিনেমাটি মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। ছবিটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমাদের সিনেমাটি এবার ওরকমভাবেই আসার পরিকল্পনা ছিল। আসলে প্রোডাকশন তো তাদের ইচ্ছামতো চলে, বিষয়টা আমার হাতে নয়। তার এই মন্তব্যের পর ঈদে ‘দুর্বার’ ছবির মুক্তি নিয়ে ধোঁয়াশা আরও জটিল হয়েছে। এদিকে এই ছবিতে প্রথমবারের মতো সজলের সঙ্গে জুটি বেঁধেছেন অপু। এ ছবির বাইরে আদর আজাদের বিপরীতে আরও একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এ নায়িকা। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজ করছেন তিনি নিয়মিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন