ঈদে চ্যানেল আইতে ১৩ টেলিফিল্ম

ঈদে চ্যানেল আইতে ১৩ টেলিফিল্ম

ফন্ট সাইজ:

চ্যানেল আই-এর ঈদ আয়োজনে এবার দেখানো হবে ১৩টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদে ৭ম দিন পর্যন্ত। এরমধ্যে ঈদের দিন দুপুর ০২-৩০ মিনিটে দেখা যাবে রুবেল হাসান পরিচালিত তৌসিফ মাহবুব-তটিনী অভিনীত টেলিফিল্ম ‘বেশি বলে বুলবুলি-০২’। বিকাল ০৪-৩০ মিনিটে রয়েছে ‘ফ্যামিলি ম্যান’। রচনা সিদ্দিক আহমেদ ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে জোভান, তটিনী, মনিরা মিঠু, রাজু, ডা. এজাজ, আমিরুল হক চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন ০২-৩০ মিনিটে প্রচার হবে জাকারিয়া সৌখিনের ‘মায়াপাখি-০১’। অভিনয়ে অপূর্ব ও নেহা। ঈদের ৩য় দিন ০২-৩০ মিনিটে দেখা যাবে ‘মায়াপাখি-০২’। বিকাল ০৪-৩০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত ‘ভাসুর’। পরিচালনা করেছেন মহিন খান। ঈদের ৪র্থ দিন দুপুর ০২-৩০ মিনিটে প্রচার হবে ‘ডিয়ার ফ্যামিলি’। রচনা ও পরিচালনায় সাজ্জাদ হোসেইন বাপ্পি। অভিনয়ে খায়রুল বাশার, মালাইকা চৌধুরী, রেহান, সুনেরাহ, শহীদুজ্জামান সেলিম। ০৪-৩০ মিনিটে প্রচার হবে ‘মন ফড়িং’। পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে জোভান, তটিনী। ঈদের ৫ম দিন দুপুর ০২-৩০ মিনিটে প্রচার হবে ‘স্বপ্ন পুরন ট্রাভেল এজেন্সি’। পরিচালনায় মীর আরমান। অভিনয়ে জোভান, সামিরা খান মাহি। বিকাল ০৪-৩০ মিনিটে দেখা যাবে জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘প্রেমাতাল’। অভিনয়ে তৌসিফ মাহবুব, নেহা প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন ০২-৩০ মিনিটে প্রচার হবে ‘আদরের সন্তান’। পরিচালনায় মুহিদুল মুহিম। অভিনয়ে মুশফিক ফারহান, সামিরা খান মাহি প্রমুখ। বিকাল ০৪-৩০ মিনিটে প্রচার হবে ‘কসম’। পরিচালনায় জাহিদুল ইসলাম সুজন। অভিনয়ে তৌসিফ-তটিনী প্রমুখ। ঈদের ৭ম দিন ০২-৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘অন্তরালে’। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, আইশা খান প্রমুখ। বিকাল ০৪-৩০ মিনিটে প্রচার হবে ‘পরিবারের গল্প’। পরিচালনায় মহিন খান। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন