অবৈধ উচ্ছেদের কথা উল্লেখ করে ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের দেয়া একটি চিঠিতে আতঙ্কিত হয়ে পড়েছেন জমির মালিক আবদুল কাদের। গত সোমবার তিনি সাংবাদিকদের অভিযোগ করে এসব কথা বলেন। তিনি বলেন, রেকর্ডীয় মালিক ও দলিলসূত্রে ক্রয় করে প্রায় ২৪-২৫ বছর ধরে ভোগ দখল করে আসছি। এই জমিতে আমার বসতবাড়ি এবং স্বমিল ও অন্যান্য স্থাপনাও রয়েছে। হঠাৎ যদি সড়ক বিভাগ আমার বৈধ স্থাপনাকে অবৈধ উল্লেখ করে সরিয়ে নেয়ার জন্য দু’দিন সময় দেয় তাহলে তো আতঙ্কিত হওয়ারই কথা। এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ঠাকুরগাঁও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-গড়েয়া-খানসামা সড়ক (জেড-৫০১৬) মহাসড়কে ব্রিজ নির্মাণের জন্য ২ কিলোমিটারে কালীতলা ব্রিজ সংলগ্ন আরাজী কৃষ্ণপুর মৌজায় মোট ১.২৯১৫ একর জমি অধিগ্রহণ করে সুন্দরভাবে কাজ করার জন্যই আমরা চিঠি দিয়েছি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় যোগাযোগ করা হলে তারা জানান, সরকারি স্থাপনা নির্মাণের স্বার্থে ইতিমধ্যে ওই মৌজায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণকৃত অনেক জমির মালিক টাকা পেয়েছেন। আবদুল কাদেরও আবেদন করলে দ্রুত জমির টাকা পাবেন।
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের চিঠিতে আতঙ্কিত জমির মালিক
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
১১ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
