এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার সংগঠনের সভাপতি এ কে আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯ থেকে ২৩শে মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সে হিসাবে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না।
ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৬ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
