দাম বাড়তে থাকায় জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে হাঙ্গেরি

দাম বাড়তে থাকায় জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে হাঙ্গেরি

ফন্ট সাইজ:

হাঙ্গেরির সরকার অপরিশোধিত তেল, ডিজেল এবং ৯৫-অকটেন পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করছে। ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্তন নাজি। তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় জ্বালানি মজুত থেকে ৪৫ দিনের সমপরিমাণ জ্বালানি ছাড়বে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হু হু করে বাড়তে থাকা জ্বালানির দাম থেকে ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে হাঙ্গেরি জ্বালানির দাম নির্ধারিত সীমায় বেঁধে দেবে। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এমন ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই এই সিদ্ধান্ত জানানো হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন