কোটি টাকা ঘুষের অডিওর অভ্যন্তরীণ তদন্ত করা হবে : চীফ প্রসিকিউটর

কোটি টাকা ঘুষের অডিওর অভ্যন্তরীণ তদন্ত করা হবে : চীফ প্রসিকিউটর

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁসের অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করবে প্রসিকিউশন। মঙ্গলবার প্রসিকিউশন প্যানেলের বৈঠক শেষে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম । তিনি জানান, শুধু এই বিষয় নয়, এই ট্রাইব্যুনাল পুনর্গঠন (২০২৪ সালের ৫ আগস্টের পর) হওয়ার পর সব বিষয়ে অভ্যন্তরীণ একটি কমিটি করে তদন্ত করে দেখবেন বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, কোনো অনিয়ম পেলে, সে বিষয়ে তিনি তাঁর কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আসামীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের। তবে এরআগেই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন তিনি। সোমবার তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রনালয়।

Haider Ali

৩ মাস আগে

চলমান রায়গুলি ঘোষণা করা হোক...রক্তাক্ত জুলাই ২৪ হাজারো রক্তের বিনিময়ে পাওয়া এই ট্রাইবুনাল। আমরা অপেক্ষা করছি রায়ের জন্য।

জনতা

৩ মাস আগে

কিন্তু তদন্ত আর আলোর মুখ দেখবে না, বাংলাদেশের জনতা তুমরা এটা শিওর থাকো। এদেশে হাজার হাজার তদন্ত হয়, তারপর সেগুলো মুরগির ডিমের মত তা দিয়ে রাখা হয়, বাট বাচ্চা আর ফুটে না।

মন্তব্য করুন