নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে তাসনিম নিউজে যা বলা হয়েছে

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে তাসনিম নিউজে যা বলা হয়েছে

ফন্ট সাইজ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে একটি খবর ছড়িয়ে পড়েছে। তাতে বলা হয়েছে, তিনি হয়তো মারা গেছেন। অথবা আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটে এমন দাবি করা হয়েছে। তবে অন্য কোনো বিশ্বাসযোগ্য মিডিয়া থেকে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। ফলে সেটা গুজব নাকি সত্যি তা কেউ সঠিকভাবে বলতে পারছেন না। তবে একথা ঠিক গত কয়েকদিনে ইসরাইলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সেসব হামলায় ইসরাইলে ব্যাপকভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কমই মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। বেশ কিছু ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এমন খবর প্রচার করেছে তাসনিম।

তারা বলেছে, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিন দিন হয়ে গেছে, আর তার সর্বশেষ ছবি প্রকাশের পর হয়েছে প্রায় চার দিন। এর পর থেকে তার নামে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে এসেছে। শেষ ভিডিওর আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি, কখনও কখনও তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত তিন দিনে একটি ভিডিওও প্রকাশ না হওয়ায় জল্পনা আরও বেড়েছে।

কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে, ৮ই মার্চ নেতানিয়াহুর বাসভবনের আশপাশে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা মোকাবিলার জন্য। বলা হচ্ছে, মঙ্গলবার ইসরাইল সফরের কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের। সেই সফর বাতিল হওয়ার পেছনেও এই পরিস্থিতি জড়িত থাকতে পারে। ফ্রান্সের এলিসি প্রাসাদও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন  ও নেতানিয়াহুর মধ্যকার টেলিফোন আলাপের বিষয়ে প্রকাশিত খবরে কথোপকথনের তারিখ উল্লেখ করেনি। শুধু ওই কথিত আলাপের লিখিত পাঠ প্রকাশ করা হয়েছে।

আকিল ভুঁইয়া

৩ মাস আগে

জালেমের মৃত্যু কামনা করছি ।

রুমেল

৩ মাস আগে

খবর সত্য হলে আল্লাহ পাকের কাছে শুকরানা নামাজ পড়বো ইনশাল্লাহ।

riyan uddin

৩ মাস আগে

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করেছে

ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

<?>

৩ মাস আগে

Death kissed his wishes!

নজরুল ইসলাম

৩ মাস আগে

নেতানিয়াহু,-সমস্ত সৃষ্টিকুলের অভিশাপ এই কুত্তার উপর। এই কুত্তাটা মারা গেলে পৃথিবীর বিরাট উপকার হত।

Sahabuddin Rana

৩ মাস আগে

আল্লারহর রহমতে সত্ত হবে গুজব না

মন্তব্য করুন