কমার একদিনের মাথায় ফের বাড়লো সোনার দাম

কমার একদিনের মাথায় ফের বাড়লো সোনার দাম

ফন্ট সাইজ:

সোনার দাম কমানোর একদিনের মাথায় আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার  সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।  এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


lalchan

৩ মাস আগে

butper chiter juialers company jokhon 10 taka komai tar porer din 50 taka baribo24 ghonta na jetei abaer bariche oder baranor dorker tai komaiche

মন্তব্য করুন