যাত্রীদের বোর্ডিংয়ে বাধা, ইসরাইলের প্রধান বিমানবন্দরে বিশৃঙ্খলা

যাত্রীদের বোর্ডিংয়ে বাধা, ইসরাইলের প্রধান বিমানবন্দরে বিশৃঙ্খলা

ফন্ট সাইজ:

ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু যাত্রীকে বিমানে উঠতে দেয়া হয়নি। এ সময় সেখানে ব্যাপক বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে ডাকা হয় পুলিশ।

উল্লেখ্য, দেশ ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা সীমিত রাখার জন্য একটি নির্ধারিত কোটা চালু করা হয়েছে। টাইমস অব ইসরাইল এ খবর দিয়ে বলেছে, যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলে চেক-ইন কাউন্টারে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়। তা সামাল দিতে পুলিশ ডাকা হয়। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ইসরাইলের পরিবহন মন্ত্রণালয় জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোনো এয়ারলাইনসই দেশত্যাগী ফ্লাইটে ১০০ জনের বেশি যাত্রী বহন করতে পারবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন