মতিঝিলে ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

ফন্ট সাইজ:

রাজধানী মতিঝিলে রাস্তায় মুরগির একটি ভ্যানগাড়ি ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন ঘটনাস্থলেই। নিহতারা হলেন- মোঃ রিপন (৪৫) ও মোঃ সুলতান (৫০) ।

মঙ্গলবার ভোরের দিকে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদেরকে নিয়ে আসা মোঃ শাহিন জানান, রাত চারটার দিকে বঙ্গভবনে সামনে রাস্তায় মুরগির একটি ভ্যানগাড়ি ইউটার্ন নেয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কায় দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত দুজনেই মুরগির ব্যবসায়ী।

তিনি আরো জানান, নিহত রিপনের গ্রামের বাড়ি শেরপুরের নবীনগর এলাকায়। তিনি সাখাওয়াত হোসেনের সন্তান ও সুলতানের গ্রামের বাড়ি শেরপুর সদরের বেপারির বাড়ি। তিনি জমশেদ আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

no need

৩ মাস আগে

Jahara ''Mrito Manush'' Katakati karea Tahara ''Hingcsro Santrasi''.

no need

৩ মাস আগে

Janagasea Ripon, Sultan ''Accident''-e ''Mara'' gasea. Mrito Manush kata-kati kaara "Onnay". Mrito Manush katakati Karben naa.

মন্তব্য করুন