আমিরাতে অস্ট্রেলিয়ার সেনা, ক্ষেপণাস্ত্র পাঠানোর তীব্র নিন্দা

‘ইরান যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে’

আমিরাতে অস্ট্রেলিয়ার সেনা, ক্ষেপণাস্ত্র পাঠানোর তীব্র নিন্দা

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সংযুক্ত আরব আমিরাতে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন গ্রিনস দলের নেতা লারিসা ওয়াটার্স। তিনি বলেন, আমাদের শান্তির আহ্বান জানানো উচিত, ক্ষেপণাস্ত্র পাঠানো নয়।

এক বিবৃতিতে এই সিনেটর বলেন, অস্ট্রেলিয়ার মানুষ ট্রাম্প ও নেতানিয়াহুর ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। লারিসা ওয়াটাস আরও বলেন, ইরানে একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলায় কমপক্ষে ১৬৫ জন স্কুলশিশু নিহত হয়েছে। এমন একটি সামরিক বাহিনীকে সহায়তা করতে লেবার সরকারের সেনা পাঠানো উচিত নয়। তার ভাষায়, এটি শুধু একটি অবৈধ সংঘাতকেই আরও উসকে দেবে, যা আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটা অস্ট্রেলিয়াকে আরেকটি অন্তহীন যুদ্ধে আটকে ফেলবে। অস্ট্রেলিয়ান গ্রিনস পার্টির দাবি, সামরিক সরঞ্জামের পাশাপাশি প্রায় ১০০ অস্ট্রেলীয় সেনাও পাঠানো হচ্ছে। ওয়াটার্স প্রশ্ন তুলেছেন, সংযুক্ত আরব আমিরাতে থাকা অস্ট্রেলীয় বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার জন্য কেন ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। এর আগে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধের পর আলবানিজ বলেছেন যে- অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে একটি সামরিক নজরদারি বিমান মোতায়েন করবে, পাশাপাশি মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও পাঠাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন