গাজীপুরের কালীগঞ্জে হিফজুল কোরআন ও তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিবস ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মোক্তারপুর দারুল ফালাহ্ মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সজীব শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপি নেতা মো. আমরুল কয়েস। উদ্বোধক ও ধর্মীয় বক্তা ছিলেন- বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমেদ ও দারুল ফালাহ্ মাদ্রাসার মুহতামিম মুফতি হেদায়েতুল্লাহ কাসেমী। বিশেষ অতিথি ছিলেন মো. আমজাদ হোসেন মাস্টার, সিনিয়র সাংবাদিক মো. ইকবাল আহমদ সরকার, কাজী আজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. খোরশেদ আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. আলী আজগর খান, মুফতি সোহাইল মাহমুদ, মাওলানা আফসার উদ্দিন আফতাব।
গাজীপুরে হিফজুল কোরআন ও তিলাওয়াতুল কোরআনান প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
