মেহেরপুরে তেল নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন

ফন্ট সাইজ:

বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন বাংলাদেশের বিভিন্ন জেলার ন্যায় মেহেরপুরেও পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কায় মেহেরপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে গাড়িচালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। মেহেরপুর শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের সারি চোখে পড়ে। এ ছাড়াও জেলার গাংনী শহরের তেল পাম্পগুলোতে অনেক চালক ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকলেও দীর্ঘ সময় অপেক্ষার পর তেল সংগ্রহ করতে পেরেছেন।
স্থানীয় চালকরা জানান, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় অনেকেই আগেভাগে তেল সংগ্রহ করছেন। ফলে পাম্পগুলোতে হঠাৎ করে ভিড় বেড়ে গেছে। মোটরসাইকেলচালক হাসিবুল ইসলাম বলেন, সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর তেল নিতে পারছি। যদি তেলের সংকট হয়, তাহলে চলাচল করা কঠিন হয়ে যাবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন