শার্শায় ক্রিস্টাল মেথ আইসসহ যুবক আটক

ফন্ট সাইজ:

যশোরের শার্শা সীমান্তে হাসানুজ্জামান (৩০) নামে এক মাদক কারবারিকে ক্রিস্টাল মেথ (আইস) ও একটি বাইসাইকেলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে কায়বা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, সোমবার ভোরে কায়বা সীমান্ত এলাকা দিয়ে এক যুবক বাইসাইকেলযোগে এলে বিজিবি’র সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও পাচার কাজে ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন