পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেছেন-পিরোজপুরে আমার কোনো প্রতিনিধি নেই। এখানকার প্রতিনিধি আমি নিজেই। কেউ কারও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কেহ যদি আমার নাম ভাঙিয়ে কিছু করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। তিনি বলেন- সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাই জনগণ যেন সরকারি কোনো দপ্তরে এসে সেবা পেতে বেগ পোহাতে না হয়, সে বিষয়টি মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে। সোমবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন- জনগণের মতামত নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তাই সাধারণ মানুষের মতামত ধৈর্যসহকারে শুনতে হবে। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন। উপজেলা পরিষদ-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স অবস্থানে আছেন। পিরোজপুরে এ সবের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এ সময় তিনি নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসানকে উদ্দেশ করে বলেন- মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে হবে। এর আগে সকাল ১০টার দিকে প্রতিমন্ত্রী স্বরূপকাঠি-পিরোজপুর সড়ক-এর নাপিতখালী খালের ওপর ৭৯ দশমিক ০৪২ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। পরে তিনি স্বরূপকাঠী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন শেল্টার-এর উদ্বোধন করেন।
পিরোজপুরে আমার কোনো প্রতিনিধি নেই: প্রতিমন্ত্রী সোহেল
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
