গোয়াইনঘাটে জিসাসের উদ্যোগে দুস্থদের ঈদ সামগ্রী বিতরণ

গোয়াইনঘাটে জিসাসের উদ্যোগে দুস্থদের ঈদ সামগ্রী বিতরণ

ফন্ট সাইজ:

গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের পক্ষ থেকে সমাজের হতদরিদ্র ও দুস্থ, অসহায়দের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বাদ জোহর গোয়াইনঘাটের ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের দুবাগ গ্রামে সমাজের সুবিধাবঞ্চিত এসব অসহায় মানুষের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। উপজেলা জিসাস সহসভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লেঙ্গুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুল হক খোকন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলা শাখার সদস্য সচিব এম এম কামাল উদ্দিন, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাঈদুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার নূর মোহাম্মদ খান, উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা ওলামাদল আহবায়ক মাওলানা মাহমুদুল হাসান শেরগুল আহ্বায়ক গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, প্রচার সম্পাদক রহিম উদ্দিন রানা প্রমুখ।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন