‘মায়ের ডাক’র মহরত অনুষ্ঠিত

‘মায়ের ডাক’র মহরত অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

সম্প্রতি ২০২৫-২০২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’র শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। ছবিটির নির্মাতা ও প্রযোজক লাবিব নাজমুছ ছাকিব। ‘মায়ের ডাক’র আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান খোকন তালুকদার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। নির্মাতা লাবিব বলেন, গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন- এ চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি ‘মায়ের ডাক’র অনুষ্ঠানে এলে আবেগ ধরে রাখতে পারি না। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে এটা ভালো দিক। আমরা চাই, এ চলচ্চিত্রে গুমের সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন