গাজীপুরের শ্রীপুরে ডেলিভারির পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি একটি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে মাওনা চৌরাস্তা এলাকার লাইভ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের সামনে মানুষ বিক্ষোভ ও স্বজনরা এম্বুলেন্সে মরদেহ রেখে প্রতিবাদ জানান। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানা গেছে। নিহত রুমা আক্তার (২৫) শ্রীপুর উপজেলার হেড়াপটকা গ্রামের বাসিন্দা ও মো. মানিক মিয়ার স্ত্রী ও আব্দুর রশিদের মেয়ে। নিহতের স্বজনরা জানান, গত রোববার সকাল ১১টার দিকে ওই নারীকে প্রসবের জন্য মাওনা চৌরাস্তার লাইভ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। তবে সোমবার ভোরে সেহরি খাওয়ার পর হঠাৎ করে তার পেট ফুলে যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি গুরুতর হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়। কিন্তু পথে নেয়ার সময় তার মৃত্যু হয় বলে স্বজনদের অভিযোগ। এ খবর ছড়িয়ে পড়লে সকাল ৭টার দিকে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে লাইভ কেয়ার হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হাসপাতালের ফার্মেসি, অপারেশন থিয়েটার ও রিসিপশনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। এ খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।
শ্রীপুরে প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
