শিগগিরই পতন হবে কিউবার

সিএনএনকে ট্রাম্প

শিগগিরই পতন হবে কিউবার

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার সকালে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কিউবা ‘খুব শিগগিরই পতনের মুখে পড়বে।’ দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে টেলিফোন সাক্ষাৎকারে তিনি সিএনএনের সাংবাদিক ডানা ব্যাশকে বলেন, ‘যাই হোক, বিষয়টা সরাসরি সম্পর্কিত না হলেও বলি- কিউবা খুব শিগগিরই পতনের দিকে যাচ্ছে। তারাও পড়বে। তারা খুব মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’ তিনি আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায়, তাই আমি সেখানে মার্কোকে (মার্কো রুবিও) পাঠাব এবং দেখি কী হয়। আমরা এখন মূলত এই বিষয়টিতেই মনোযোগ দিচ্ছি। আমাদের হাতে সময় আছে, কিন্তু ৫০ বছর পর কিউবা প্রস্তুত।’ এ কথা বলার সময় তিনি ব্যাখ্যা করেন যে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার ইরান।

কিউবা সম্পর্কে তিনি আরও বলেন, আমি ৫০ বছর ধরে বিষয়টি দেখছি। আর এখন এটি যেন আমার হাতেই এসে পড়েছে। আমার কারণেই যেন বিষয়টি এখানে এসে পড়েছে। তবে যাই হোক, এটা এখন আমাদের হাতেই এসেছে। এবং আমরা খুব ভালো করছি।

এর একদিন আগে, হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, মার্কিন-কিউবানদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি কেবল ‘সময় মাত্র’। তিনি ইঙ্গিত দেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর সেটিই প্রশাসনের পরবর্তী এজেন্ডা হতে পারে। বৃহস্পতিবার নিজের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তিনি দারুণ কাজ করছেন। আর আপনার পরের কাজ হবে, আমরা সেই বিশেষ কিউবার বিষয়টি করতে চাই।’ তিনি আরও বলেন, তিনি অপেক্ষা করছেন। কিন্তু তিনি বলছেন, ‘চলুন আগে এই কাজটা শেষ করি।’ আমরা চাইলে সবগুলো একসঙ্গে করতে পারতাম, কিন্তু তখন খারাপ ঘটনা ঘটে। বছরের পর বছর দেশগুলোর দিকে তাকালে দেখবেন- সবকিছু খুব দ্রুত করলে খারাপ কিছু ঘটে। আমরা এই দেশের সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটতে দেব না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন