জামায়াতের দুই শীর্ষ নেতার আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

জামায়াতের দুই শীর্ষ নেতার আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে করা দুটি আবেদনের শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট দুই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

সিরাজগঞ্জ-২ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী এম. আকবর আলীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এই আসনে জয়ী হন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭১৮ ভোট।
এদিকে কুমিল্লা-১১ আসনের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী কামরুল হুদার আবেদনও শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এ আসনে জয়ী হন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আদালত শুনানির স্বার্থে সংশ্লিষ্ট দুই আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন