বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন বলা আরও হয়, ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’ এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভিসি পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ভিসি হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; তিনি বেতন-ভাতাদিসহ বিধি অনুযায়ী ভিসির পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; ভিসি হিসেবে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’ এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন: এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
