জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ ও পাচাররোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
