এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

এএফসি নারী এশিয়ান কাপ

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ফন্ট সাইজ:

শেষ পর্যন্ত কাঙ্কিত গোলটি না পেয়েই বিরতিতে গেল বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে দশম মিনিটে গোল খাওয়ার পর একাধিকবার সমতার কাছাকাছি পৌঁছে যায় পিটার বাটলারের শিষ্যরা। তবে দিয়োরনখোন খাবিবুল্লায়েভার গোলটির জবাব দিতে পারেনি বাংলাদেশ। ৩১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া ঋতুপর্ণা চাকমার দৃষ্টিনন্দন শটটি উজবেক গোলকিপার ঠেকিয়ে না দিলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো। ৪২তম মিনিটেও দারুণ এক সুযোগ পায় লাল-সবুজের মেয়েরা। তবে তহুরার তৈরি করা সুযোগটি কাজে লাগাতে পারেননি কোহাতি কিসকু। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন