কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বিআরডিবির চেয়ারম্যান আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালাম বাড়ি নির্মাণকাজ চলাকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে আক্তারকে গ্রেফতার করে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন-অভিযোগ রয়েছে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি নির্মাণকাজকে কেন্দ্র করে আক্তার ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। এছাড়া টাকা না দিলে কাজ বন্ধ করে দেয়ার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে
ব্রাহ্মণপাড়ায় বাড়ি নির্মাণে এক কোটি টাকা চাঁদা দাবি, বিআরডিবি’র চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
৯ মার্চ (সোমবার), ২০২৬, ৪ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
