মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ফন্ট সাইজ:

কুমিল্লার মুরাদনগরে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে যাত্রাপুর ও কামাল্লা ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে বিভিন্ন কৃষি প্রযুক্তিতে আধুনিক ফল চাষ, মাশরুম চাষ, ক্যাপ্সিকাম চাষ, সবজি চাষ, ফল বাগান, ছাদ কৃষি সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ পাভেল খান পাপ্পু, কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা সেশন পরিচালনা করেন। উপজেলা কৃষি অফিসার জানান-প্রতি ইউনিয়নের কৃষক নিয়ে এরকম প্রশিক্ষন আয়োজন করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন