ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্কটল্যান্ডের সবচেয়ে ব্যস্ত গ্লাসগো সেন্ট্রাল স্টেশনের আজ সোমবার সারাদিন বন্ধ রয়েছে। রবিবার রাতে স্টেশনটির পাশের একটি ভবনের অংশ ধসে পড়ে। গ্লাসগো সেন্ট্রাল স্টেশনের উঁচু প্ল্যাটফর্মগুলোতে কোনো ট্রেন আসবে না বা সেখান থেকে ছাড়বে না। আর নিচু প্ল্যাটফর্ম দিয়ে যেসব ট্রেন চলাচল করে, সেগুলোও সেখানে থামবে না। যাতায়াতে বিঘ্ন সারাদিনজুড়ে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং স্টেশনটি কবে আবার খুলবে, তার কোনো নির্দিষ্ট ধারণা নেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
রবিবার বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে ইউনিয়ন স্ট্রিটের একটি ভেপ দোকানে আগুন লাগার খবর পেয়ে সতর্কতা জারি করা হয়। এ পর্যন্ত কেউ আহত হওয়ার খবর জানা যায়নি। স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ৯টি ফায়ার ইউনিট এবং ৩টি উচ্চ-সোপান যান মোতায়েন রয়েছে। আগুন স্টেশনের পাশের ভিক্টোরিয়ান ভবনগুলোতে ছড়িয়ে পড়ে এবং এক কোণের গম্বুজ ধসে যায়। তবে নেটওয়ার্ক রেল জানিয়েছে, স্টেশনটির ভেতরে উল্লেখযোগ্য কোনো ক্ষতি তারা দেখতে পায়নি। রোববার বিকেল প্রায় ১৩:৪৫ মিনিটে গ্লাসগোর ইউনিয়ন স্ট্রিটের একটি ভেপ দোকানে আগুন লাগার খবরে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এর কিছুক্ষণ পরই সরু একটি দরজা দিয়ে বের হওয়া ঘন ধোঁয়ার সঙ্গে ডজনখানেক দমকলকর্মীকে লড়তে দেখা যায়। পরে ভবনের ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ১৮৫১ সালে নির্মিত বি-তালিকাভুক্ত স্থাপনাটির ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। ভবনটি স্কটল্যান্ডের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন, গ্লাসগো সেন্ট্রাল স্টেশনের একেবারে পাশেই অবস্থিত।
অগ্নিকাণ্ডের পর স্কটল্যান্ডের গ্লাসগো সেন্ট্রাল স্টেশন বন্ধ
মানবজমিন ডেস্ক
অনলাইন
৩ মাস আগে
৯ মার্চ (সোমবার), ২০২৬, ৩ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
