অর্থ পুরস্কার হিসেবে কারা কতো পেলো

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অর্থ পুরস্কার হিসেবে কারা কতো পেলো

ফন্ট সাইজ:

আহমেদাবাদে নিউজিল্যান্ডকে গুড়িয়ে এক রাতেই তিন-তিনটি ইতিহাস গড়লো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে তিনটি বিশ্বকাপ জিতলো তারা। টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তিও এবারই প্রথম দেখলো ক্রিকেটবিশ্ব। এমনকি আয়োজক দেশ হিসেবে বিশ্বজয়ের ইতিহাসেও প্রথম ভারতই। শুধু ট্রফিই নয়, পুরস্কার হিসেবে বড় অঙ্কের টাকাও পেতে যাচ্ছে সূর্যকুমার যাদবরা। তবে শুধু ভারত নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খালি হাতে ফেরাচ্ছে না কোনো দলকেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৪ কোটি টাকারও বেশি। এর মধ্যে চ্যাম্পিয়নদের জন্যই বরাদ্দ ৩০ লাখ মার্কিন ডলার। ফলে শিরোপাজয়ী ভারতের অ্যাকাউন্টে ঢুকছে বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৬ কোটি টাকা! ভারতের কাছে ৯৬ রানে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পাচ্ছে চ্যাম্পিয়নদের প্রায় অর্ধেক, ১৬ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ১৯ কোটির টাকা)।

খালি হাতে ফিরছে না সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুদলসহ সুপার এইটের চার দল, এমনকি গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া আট দলও। দুই সেমিফাইনালিস্ট ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৭ লাখ ৯০ হাজার ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৯ কোটি টাকার বেশি। ২০ দলের আসরে সুপার এইট থেকে বিদায় নেয় চারটি দল। সেই জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাচ্ছে ৩ লাখ ৮০ হাজার ডলার বা সাড়ে ৪ কোটি টাকার বেশি করে। এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ১২ দলের সবাই টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ পাচ্ছে আড়াই লাখ ডলার বা ৩ কোটির বেশি টাকা করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন