ঢাকার মিরপুরের ২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। সোমবার বেলা ২টার দিকে স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজার ৩য় তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
আরও পড়ুন:
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ভবনে আটকেপড়া ৭ জনকে ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের বিপরীত পাশে একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।’
