পার্থে র্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে তিন পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। আজকের বড় চমক সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। গত দুই ম্যাচে বদলি হিসেবে খেলা এ মিডফিল্ডার প্রথমবার খেলবেন একাদশে। তার সঙ্গে মাঝমাঠে ফিরেছেন উমেলাহ মারমা। রক্ষণভাগে ফেরানো হয়েছে অভিজ্ঞ শিউলি আজিমকে। একাদশ থেকে বাদ গেছেন নবীরন, আইরিন ও শামসুন্নাহার জুনিয়র। গত দুই ম্যাচের মতো আজও গোলপোস্টের নিচে থাকছেন মিলি আক্তার।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র , শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনিকা ও উমহেলা মারমা।
আরও পড়ুন:
বিশ্বকাপের আগে সুখবর পেলেন জ্যোতি
