ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করে নিলো ভারত। আহমেদাবাদে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানের জয়ের দিন সিংহাসনে বসলেন জসপ্রিত বুমরাহ। ব্যাটিং স্বর্গে কিউইদের ১৫৯ রানেই গুড়িয়ে দেয়ার দিন ৪ ওভারে স্রেফ ১৫ রান দিয়ে নিলেন ৪ উইকেট। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেলেন এ ভারতীয় পেসার।
২৬ ম্যাচে বুমরাহর ঝুলিতে এখন ৪০ উইকেট। লাসিথ মালিঙ্গা ও আনরিখ নরকিয়াকে পেছনে ফেলে তালিকার চূড়ায় এখন এ ডানহাতি পেসারই। আগের দুজন উপরে ছিলেন ৩৮টি করে উইকেট নিয়ে। এ সংস্করণের বিশ্বকাপে বুমরাহর সামনে কেবল চার স্পিনার। তারা হলেন, রশিদ খান (৪৩), অ্যাডাম জাম্পা ও আদিল রশিদ (৪৪) এবং সাকিব আল হাসান (৫০)।
আরও পড়ুন:
মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

Parvez Tahery
৩ মাস আগেStop promoting Indian cricket