৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ফন্ট সাইজ:

প্রশাসনে রদবদলের মধ্যে একদিনে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার জারি করা পৃথক পাঁচ প্রজ্ঞাপনে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরের পাঠানো হয়।

তারা হলেন-আবু হাসান মুহাম্মদ তারিক, আবদুল আলীম মাহমুদ, মাসুদুর রহমান ভূঞা, নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল তওফিক মাহবুব চৌধুরী।

তাদের মধ্যে আবু হাসান মুহাম্মদ তারিক ও আবদুল আলীম মাহমুদ ওএসডি ছিলেন। আর মাসুদুর রহমান ভূঞা পুলিশ সদর দপ্তরের টিআর (ট্রেইনিং রিজার্ভ) পদে কর্মরত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন